Ellen Austin জাহাজের সাথে কি হয়েছিল?
বারমুডা ট্রায়াঙ্গেলের সবচাইতে ভুতুড়ে রহস্যময় ঘটনাটি ঘটেছিলো ১৮৮১ সালে সেই সময়ের বিশাল আকারে আলোচিত (Ellen Austin) এলেন অস্টিন জাহাজের সাথে। এই জাহাজটি লম্বায় ছিল প্রায় ২১০ ফিট।
এই জাহাজটি ইউরোপের লন্ডন শহর থেকে আমেরিকার নিউ ইয়র্ক যাচ্ছিল, সমুদ্র যাত্রার সময় এলেন অস্টিন জাহাজের চলার পথে একটি অচেনা জাহাজ নজরে আসে বারমুডা ট্রায়াঙ্গেলের অঞ্চলের মধ্যে। দূরথেকে স্বাভাবিক মনে হলেও জাহাজে কোন যাত্রী বা নাবিক ছিলোনা।
এলেন অস্টিন জাহাজের ক্যাপ্টেন ওই অপরিচিত জাহাজের সাথে কি হয়েছে সেটা জানার ইচ্ছা প্রকাশ করেন তারা জাহাজের খুব নিকটে গিয়ে অপেক্ষা করেন কারণ সেই সময় সমুদ্রে জলদস্যুদের দ্বারা জাহাজ লুটের ঘটনা ছিল অধিক। কিন্তু দুই দিন পর্যন্ত জাহাজের মধ্যে কোন মানুষের নিশানা না পাওয়ায় তারা জাহাজে উঠে দেখেন সেখানকার সকল কিছু সঠিক জায়গায় রাখা রয়েছে শুধু মানুষের উপস্থিতি নেই।
বলাহয় সেই জাহাজটি সাথে নিয়ে যাওয়ার জন্য অ্যালেন অস্টিন জাহাজের ক্যাপ্টেন তার জাহাজের কিছু নাবিককে সেই জাহাজে পাঠান। এলেন অস্টিন জাহাজের সাথে ভুতুড়ে জাহাজটি দুই দিন চলার পরে একটি সামুদ্রিক ঝড়ের কবলে পরে সেটি দূরে হারিয়ে যায়। ক্যাপ্টেন সেটি আবার খুঁজে পেলে দেখেন আগের মতোই সেই জাহাজের নাবিকরা কেউ জাহাজে নেই।
কাহিনী অনুযায়ী এলেন অস্টিন জাহাজের ক্যাপ্টেন দ্বিতীয়বার আবার সেই জাহাজে লোক পাঠিয়ে সেই জাহাজটি সঙ্গে নিয়ে আসার চেষ্টা করেন এবং কিছুদিন পরে জাহাজটি আবারো ঝড়ের কবলে পরে অদৃশ হয়ে যায়। আবার আর সেই জাহাজের কোন খোঁজ পাওয়া যায়না।
এই ঘটনার পরে জাহাজটি নিউ ইয়র্ক পৌঁছুলে ঘটনাটির চাঞ্চল্য ছড়িয়ে পরে। আর এলেন অস্টিন জাহাজের মালিক এই ঘটনায় বিচলিত হয়ে জাহাজটি বিক্রি করে দেয়ার সিদ্ধান্ত নেন। এলেন অস্টিন জাহাজটি একটি ফ্রান্সের সংস্থা কিনে নেয় এবং নাম পরিবর্তন করে মেটা রাখা হয়।
No comments:
Post a Comment